পরীক্ষা সংক্রান্ত বিশেষ নির্দেশনা

এতদ্বারা নৌবাহিনী কলেজ,ঢাকার প্রথম হতে নবম শ্রেণির বার্ষিক এবং দশম শ্রেণির নির্বাচনি পরীক্ষার জন্য সম্মানিত অভিভাবক ও শিক্ষার্থীদের বিশেষ নির্দেশনা

১।পরীক্ষা শুরুর কমপক্ষে ২০ মিনিট পূর্বে পরীক্ষা কক্ষে প্রবেশ করবে।পরীক্ষা শুরুর ঘণ্টা পড়ার সঙ্গে সঙ্গে স্কুল গেইট বন্ধ করে দেয়া হবে।
২।প্রত্যেক শিক্ষার্থী বেতন পরিশোধ করলে অবশ্যই প্রবেশপত্র পাবে এবং প্রতিদিন তা সঙ্গে আনবে।
৩।শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসপত্র যেমন কলম,পেন্সিল ,স্কেল ,রাবার, জ্যামিতিক ইনস্ট্রুমেন্ট(যা গণিত , বিজ্ঞান ও প্রয়োজন অনুযায়ী বিষয়ভিত্তিক ) রুমাল টিস্যু ইত্যাদি ছোট/বড় সাদা স্বচ্ছ (ট্রান্সপারেন্ট) ব্যাগে করে সঙ্গে আনবে।
৪।সিঙ্গেল ক্লিপ বোর্ড আনা যাবে।তবে বোর্ডের সাথে কোন কাগজ লাগানো যাবে না।
৫। ডবল ভাজের ফাইল, কোন ব্যাগ,বই-খাতা,কাগজ আনবে না।
৬। প্রোপার ইউনিফর্মে আসবে।
৭।ছেলেদের হেয়ার কাট ঠিক রাখবে এবং মেয়েরা সাদা ফিতাযুক্ত দুই বেনি করে আসবে।
৬।পরিষ্কার জুতা ও সাদা মোজা পরে আসবে।
সর্বোপরি পরীক্ষায় কোনরূপ অসদুপায় (টুকলি)অবলম্বন করবে না।

সহকারী প্রধান শিক্ষক
নৌবাহিনী কলেজ ঢাকা।