নৌবাহিনী কলেজ ঢাকা-তে প্রথম শ্রেণিতে (শিক্ষাবর্ষ: ২০২৭) ভর্তির জন্য আবেদনকারী শিক্ষার্থীদের অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৪ ও ১৫ নভেম্বর ২০২৬ তারিখে শিক্ষার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
সাক্ষাৎকারের সময় শিক্ষার্থীর বাবা ও মাকে নিম্নোক্ত কাগজপত্রসহ উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো:
১। শিক্ষার্থীর জন্মনিবন্ধন সনদের ফটোকপি।
২। সামরিক বাহিনীতে কর্মরত অভিভাবকের সার্ভিস আইডি কার্ডের ফটোকপি।
নির্দেশক্রমে
এনসিডি
