ছুটি সংক্রান্ত নোটিশ

এতদ্বারা নৌবাহিনী কলেজ ঢাকার ষষ্ঠ হতে দশম শ্রেণির শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকগণকে জানানো যাচ্ছে যে, আগামীকাল ০৭ এপ্রিল ২০২৬ তারিখ প্রথম হতে পঞ্চম শ্রেণির বার্ষিক বনভোজন – ২০২৬ উপলক্ষে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির তুরাগ, ইছামতি ও মধুমতি শাখার শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। তবে নবম, দশম ও অষ্টম শ্রেণির চিত্রা শাখার শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম যথারীতি চলমান থাকবে।
সহকারী প্রধান শিক্ষক
এনসিডি