এতদ্বারা নৌবাহিনী কলেজ ঢাকার প্রথম হতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকগণকে জানানো যাচ্ছে যে, আগামীকাল ০৭ এপ্রিল ২০২৬ তারিখ প্রথম হতে পঞ্চম শ্রেণির বার্ষিক বনভোজন – ২০২৬ উপলক্ষে যেসকল শিক্ষার্থী টাকা জমা দিয়ে সকালের নাস্তা ও দুপুরের খাবারের টোকেন সংগ্রহ করেছে শুধুমাত্র তারাই বনভোজনে অংশগ্রহণ করবে। অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী প্রোপার ইউনিফর্ম পরিধান করে সকাল ০৮:০০ ঘটিকায় স্কুলে উপস্থিত থাকবে।
বনভোজন উপলক্ষে প্রথম হতে পঞ্চম শ্রেণির শ্রেণিকার্যক্রম বন্ধ থাকবে।
সহকারী প্রধান শিক্ষক
এনসিডি
