এতদ্বারা নৌবাহিনী কলেজ,ঢাকার প্রথম হতে নবম শ্রেণির প্রথম অর্ধ-বার্ষিক ও দশম শ্রেণির প্রাক-নির্বাচনি পরীক্ষা-২০২৬’র জন্য সম্মানিত অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি বিশেষ নির্দেশনা
১।পরীক্ষা শুরুর কমপক্ষে ২০ মিনিট পূর্বে পরীক্ষা কক্ষে প্রবেশ করবে।পরীক্ষা শুরুর ঘণ্টা পড়ার সঙ্গে সঙ্গে স্কুল গেইট বন্ধ করে দেয়া হবে।
২।প্রত্যেক শিক্ষার্থী পরিশোধিত বেতন স্লীপ ডাউনলোড করে প্রতিদিন তা সঙ্গে আনবে।
৩।শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসপত্র যেমন কলম,পেন্সিল ,স্কেল ,রাবার, জ্যামিতিক ইনস্ট্রুমেন্ট(ক্যালকুলেটর গণিত , বিজ্ঞান ও প্রয়োজন অনুযায়ী বিষয়ভিত্তিক ) রুমাল টিস্যু ইত্যাদি ছোট/বড় সাদা স্বচ্ছ (ট্রান্সপারেন্ট) ব্যাগে করে সঙ্গে আনবে।
৪।সিঙ্গেল ক্লিপ বোর্ড আনা যাবে।তবে বোর্ডের সাথে কোন কাগজ লাগানো যাবে না।
৫। ডবল ভাজের ফাইল, কোন ব্যাগ,বই-খাতা,কাগজ আনবে না।
৬। প্রোপার ইউনিফর্মে আসবে।
৭।ছেলেদের হেয়ার কাট ঠিক রাখবে এবং মেয়েরা সাদা ফিতাযুক্ত দুই বেনি করে আসবে।
৬।পরিষ্কার জুতা ও সাদা মোজা পরে আসবে।
সর্বোপরি পরীক্ষায় কোনরূপ অসদুপায় (নকল) অবলম্বন করবে না।এমনকি অন্য শিক্ষার্থীর সাথে কথা বলা বা উত্তরপত্র দেখে কপি করা যাবে না।
বি:দ্র: উপরিউক্ত পরীক্ষা সংক্রান্ত প্রতিটি নির্দেশনা অবশ্যই মেনে চলবে ।
সহকারী প্রধান শিক্ষক
নৌবাহিনী কলেজ ঢাকা।
